Logo

বিশ্বকাপের আগের দিন ভারতের বড় দুঃসংবাদ

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৫
বিশ্বকাপের আগের দিন ভারতের বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল (শনিবার)। তবে তার আগের দিনই বড় ধাক্কা খেল ভারতীয় দল। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের তরুণ পেসার হার্ষিত রানা।

বিজ্ঞাপন

গত বুধবার নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পান ডানহাতি এই পেসার। ম্যাচ চলাকালীন হাঁটুর ব্যথা অনুভব করলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। হার্ষিত মাত্র এক ওভার বোলিং করেন, যেখানে ৬ বলে ১৬ রান দেন। ওই ওভারে দুইবার রানআপ শেষ করতে না পারার পর হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ত্যাগ করেন তিনি।

স্ক্যানে দেখা গেছে, তার ডান হাঁটুর লেটারেল মেনিস্কাস ছিঁড়ে গেছে। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হার্ষিত মনে হচ্ছে না ভালো আছে। আজ আমরা জানতে পারব। যদি হার্ষিত ছিটকে যায়, আমাদের জন্য সেটা হবে বড় ধাক্কা। আমাদের অন্য কম্বিনেশন খুঁজতে হবে। কিন্তু আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’

বিজ্ঞাপন

হার্ষিতের ইনজুরি কতটা গুরুতর, সেটা নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিক বার্তা দেবে শিগগিরই। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে— মোহাম্মদ সিরাজকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সময়ে এই ইনজুরি ভারতের বোলিং আক্রমণে বাড়তি চাপ তৈরি করল বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD