Logo

পর্দা উঠল বিশ্বকাপের, টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬
পর্দা উঠল বিশ্বকাপের, টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর অবশেষে পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী পাকিস্তান।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), জ্যাক লায়ন-ক্যাশে, লোগান ভ্যান বীক, রোলফ ভ্যান ডার মার্শে, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকারেন।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD