ফাঁকা গ্যালারি দেখে আক্ষেপ, ফাইনালে দর্শক চান ক্রিকেটাররা

বিশ্বকাপের মঞ্চে না থাকলেও দেশের শীর্ষ ক্রিকেটাররা মাঠে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’-এর শিরোপা নির্ধারণী ম্যাচ আগামীকাল সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে দুর্বার একাদশ ও ধুমকেতু একাদশ। টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে দর্শকের সংখ্যা কম থাকার কারণে ক্রিকেটাররা ফাইনালে পূর্ণ গ্যালারি চান।
বিজ্ঞাপন
দুর্বার একাদশকে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে বিসিবির উদ্যোগের প্রশংসা করেন দলের পেসার খালেদ আহমেদ। তিনি বলেন, “বিপিএলের পর অনেক খেলোয়াড়ের দীর্ঘ সময় খেলার সুযোগ হয় না। তাই এই ধরনের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হবে।”
ফাইনালে দর্শক উপস্থিতির গুরুত্ব তুলে ধরে খালেদ আরও বলেন, “বাংলাদেশে ক্রিকেটের ভক্তসংখ্যা অনেক। তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। তবে ফাইনালে আমি চাই মাঠ দর্শকদেওয়ায় ঠাসা থাকুক।”
বিজ্ঞাপন
কেন্দ্রীয় চুক্তি বা ক্যাটাগরি নিয়ে ভাবেন না খালেদ। তিনি বলেন, “চুক্তি বা বেতন বোর্ডের বিবেচনার বিষয়। আমার একমাত্র লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা এবং ভালো পারফরম্যান্স দেওয়া। এ বিষয়ে চিন্তা করে মাঠে নামি না।”
দুরন্ত একাদশের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইনও দর্শকের উপস্থিতির প্রভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, “গ্যালারি ভর্তি হলে ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চ অনেক বেড়ে যায়। আশা করছি ভবিষ্যতে দর্শক আরও বাড়বে।”
বিজ্ঞাপন
৩৯ জন ক্রিকেটারের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ফাইনালের মধ্য দিয়ে। এখন দেখার বিষয়, ক্রিকেটারদের আহ্বানে সাড়া দিয়ে মিরপুরের গ্যালারিতে দর্শকের ঢল নামবে কি না।








