Logo

যুব বিশ্বকাপে সেরা একাদশে জায়গা হলো না কোনো বাংলাদেশির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৬
যুব বিশ্বকাপে সেরা একাদশে জায়গা হলো না কোনো বাংলাদেশির
ছবি: সংগৃহীত

সম্প্রতি সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগতভাবে কোনো ক্রিকেটারও আলোকপাত করতে পারেননি। ফলে আইসিসি ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম নেই।

বিজ্ঞাপন

আইসিসির তালিকায় সর্বাধিক ক্রিকেটার স্থান পেয়েছে রানার্সআপ ইংল্যান্ডের থেকে। ইংল্যান্ডের তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে, যার মধ্যে অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পেয়েছেন থমাস রু।

চ্যাম্পিয়ন ভারত ও সেমিফাইনাল খেলা আফগানিস্তান থেকে দু’জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। এছাড়া শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান থেকে একজন করে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ: বৈভাব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান শিনোজাদা (আফগানিস্তান), থমাস রু (অধিনায়ক ও উইকেটরক্ষক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মেয়েস (ইংল্যান্ড), কানিক চৌহান (ভারত), নুরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভাইটেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলি রাজা (পাকিস্তান) ও ম্যানি লামসডেন (ইংল্যান্ড)।

দ্বাদশ ব্যক্তি: হানিল প্যাটেল (ভারত)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD