মানসির রেকর্ডবন্যায় উড়ে গেল ইতালি, বড় জয় স্কটল্যান্ডের

বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির কাছে হারের প্রতিশোধ নিল স্কটল্যান্ড। সৌভাগ্যক্রমে মূল পর্বে জায়গা পাওয়া স্কটিশরা সোমবার ইডেন গার্ডেন্সে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে নবাগত ইতালিকে ৭৩ রানে হারিয়েছে। ম্যাচজুড়ে একাধিক রেকর্ড গড়ে নায়ক বনে যান ওপেনার জর্জ মানসি।
বিজ্ঞাপন
টস জিতে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড চার উইকেট হারিয়ে তোলে ২০৭ রান, যা এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দীর্ঘ সময় অপেক্ষার পর ১৪তম ওভারে ইতালি পায় প্রথম উইকেট। গ্র্যান্ট স্টুয়ার্টের বলে ১৬ রান করে হ্যারি মানেন্তির হাতে ক্যাচ দেন মানসি।
এর আগে ওপেনিংয়ে মাইকেল জোন্সকে সঙ্গে নিয়ে ৮৩ বলে ১২৬ রানের বিশাল জুটি গড়েন মানসি। ৫৪ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার মোট রানের ৬৪-ই আসে বাউন্ডারি থেকে। জোন্স করেন ৩০ বলে ৩৭ রান।
বিজ্ঞাপন
পরবর্তীতে ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড়ো ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ বাড়ান। অধিনায়ক রিচি বেরিংটনের সঙ্গে চার ওভারে যোগ করেন ৪৮ রান। শেষ ওভারে টম ব্রুস আউট হওয়ার পর মাইকেল লিস্ক মাত্র ৫ বলে ২২ রানে অপরাজিত থেকে স্কোর দুইশ ছাড়ান। ম্যাকমুলেন ১৮ বলে চারটি ছক্কায় ৪১ রান করেন।
ইতালির হয়ে আলী হাসান, গ্র্যান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা ও জেজে স্মুটস একটি করে উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইতালি। ৪০ রানে তিন উইকেট হারালেও দুই মানেন্তি ভাই ৭৩ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দেন। ১৩তম ওভারে হ্যারি মানেন্তি (৩৭) আউট হলে ভাঙে প্রতিরোধ। পরের ওভারেই ৫২ রান করা বেন মানেন্তি ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ইতালি।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয় তারা। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ায় অধিনায়ক ওয়েন ম্যাডসেন মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে ব্যাট করতে হয় ইতালিকে।
বোলিংয়ে শেষ দিকে দাপট দেখিয়ে লিস্ক নেন সর্বোচ্চ চার উইকেট। ব্যাটে ঝড় তোলা মানসি ফিল্ডিংয়েও চারটি ক্যাচ নিয়ে ম্যাচে বড় ভূমিকা রাখেন।
বিজ্ঞাপন
ম্যাচে যত রেকর্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৪০৫ রানের মালিক হন মানসি; বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তিনি; এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ ৬৪ রান করার নতুন রেকর্ড গড়েন মানসি; বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে যেকোনো উইকেটে সর্বোচ্চ ১২৬ রানের জুটি গড়েন মানসি ও জোন্স; এক ইনিংসে চারটি ক্যাচ নিয়ে স্কটল্যান্ডের নতুন রেকর্ড গড়েন মানসি; রানের ব্যবধানে বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ জয়—৭৩ রান।








