Logo

ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৯
ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা
ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগের শিরোপা এখন একেবারে হাতের নাগালে রাজশাহী স্টারস এফসির। আগামী ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে ঋতুপর্ণা চাকমাদের দল। সেক্ষেত্রে ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮, যা অন্য কোনো দলের পক্ষে ছোঁয়া সম্ভব হবে না।

বিজ্ঞাপন

১৩ দিনের বিরতি শেষে মঙ্গলবার নারী ফুটবল লিগ আবার মাঠে গড়ায়। দিনের ম্যাচগুলোতে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারস। রাজশাহী এদিন সদ্যপুষ্করণীকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।

এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান আলপি আক্তার। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হওয়ার পর ক্লাব ফুটবলেও ছন্দ ধরে রেখে হ্যাটট্রিক করেন তিনি। যদিও জোড়া গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন ঋতুপর্ণা চাকমা। এ ছাড়া প্রীতি ও মুনকি একটি করে গোল করেন এবং একটি গোল আসে আত্মঘাতী হিসেবে।

বিজ্ঞাপন

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলের বিশাল ব্যবধানে গত মৌসুমের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায়। এই ম্যাচে সুলতানা একাই ৯টি গোল করেন। বৃষ্টি করেন হ্যাটট্রিক, উন্নতি ও তনিমা দুটি করে এবং হালিমা একটি গোল যোগ করেন।

এই জয়ে বাংলাদেশ সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শেষ ম্যাচে রাজশাহী স্টারসকে হারাতে পারলে দুই দলের পয়েন্ট হবে সমান ২৭। তখন শিরোপা নির্ধারণে প্লে-অফের প্রয়োজন হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে ফরাশগঞ্জ নিজেদের আজকের ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদের পয়েন্টও দাঁড়াবে ২৭। সে ক্ষেত্রে তিন দলই শিরোপা দৌড়ে পুনরায় লড়াইয়ে নামবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD