কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মোহাম্মদ শামি

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় এবার আর এ-প্লাস ক্যাটাগরি রাখা হয়নি। সর্বোচ্চ হিসেবে নির্ধারণ করা হয়েছে গ্রেড ‘এ’।
বিজ্ঞাপন
এই মৌসুমে মোট ৩০ জন ক্রিকেটারকে তিনটি গ্রেডে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। তবে আগের তালিকা থেকে পাঁচজন ক্রিকেটার বাদ পড়েছেন। নতুন মুখ হিসেবে সি গ্রেডে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন।
গ্রেড ‘এ’-তে জায়গা করে নিয়েছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহ।
বি গ্রেডে রয়েছেন মোট ১১ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন অভিজ্ঞ দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
বিজ্ঞাপন
সবচেয়ে আলোচিত বিষয় হলো মোহাম্মদ শামির বাদ পড়া। আগের মৌসুমে গ্রেড ‘এ’-তে থাকলেও এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেছেন তিনি। শামির সঙ্গে তালিকা থেকে বাদ পড়েছেন ইশান কিশান, রজত পাতিদার, মুকেশ কুমার ও সরফরাজ খান।
ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকা-
বিজ্ঞাপন
গ্রেড এ: শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
গ্রেড বি: বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, ইয়াশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার।
গ্রেড সি: অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিংকু সিং, শিভম দুবে, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণই, রুতুরাজ গায়কোয়াড়।








