Logo

শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৩
শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা দল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বিজ্ঞাপন

রোববার কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই চোট পান হাসারাঙ্গা। ইনজুরিতে আক্রান্ত হলেও তিনি নিজের বোলিং স্পেল শেষ করেন। চার ওভার বোলিং করে ২৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন এই লেগস্পিন অলরাউন্ডার।

ম্যাচের পর সোমবার করা এমআরআই পরীক্ষায় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। প্রতিবেদনটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক পর্যালোচনার পর তাকে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

হাসারাঙ্গার বদলি হিসেবে লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থাকে দলে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। এরপর ১৬ ফেব্রুয়ারি একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD