Logo

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৯
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জীবনের প্রথম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। আমি আমার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিয়েছি।”

ভোটকেন্দ্রে প্রবেশের সময় তাকে সঙ্গ দেন সেনাবাহিনী। শান্তিপূর্ণ ভোট প্রদানের অভিজ্ঞতা শেয়ার করে তামিম জানান, ভোটের পরিবেশ সুস্থ এবং সকল ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটকেন্দ্রে তাকে দেখতে উপস্থিত হন স্থানীয় ভোটার ও তরুণরা। অনেকে তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই চট্টগ্রাম–৯ সহ অন্যান্য কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম–৯ আসনে কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা অন্তর্ভুক্ত। এখানে মোট ভোটার ৪,১৬,৩৬৩ জন, যার মধ্যে পুরুষ ২,১৩,৯০৬ জন, নারী ২,০২,৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

চট্টগ্রাম–৯ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আবু সুফিয়ান; বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক; জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মোমেন চৌধুরী; ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর; ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ; গরিক ঐক্য’র মো. নুরুল আবছার মজুমদার; বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. শফি উদ্দিন কবির; জনতার দল–এর মো. হায়দার আলী; ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন; গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD