Logo

ক্রীড়ামন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১০
ক্রীড়ামন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন—মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন দেশের অন্যতম সফল এই ওপেনার। কেউ কেউ দাবি করেন, ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি।

তবে এ ধরনের সব আলোচনা সরাসরি নাকচ করে দিয়েছেন তামিম নিজেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট বক্তব্য দেন।

বিজ্ঞাপন

তামিম লিখেছেন, আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।

তিনি আরও লেখেন, এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD