Logo

শানাকার ঝড়ে উড়ে গেল ওমান, লঙ্কানদের বড় জয়

profile picture
বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৪
শানাকার ঝড়ে উড়ে গেল ওমান, লঙ্কানদের বড় জয়
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ১৯ বলে ফিফটি হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম অর্ধশতকের মালিক হয়েছেন তিনি। তার ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ওমানের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পেয়েছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার। পাথুম নিশাঙ্কা ১৩ ও কামিল মিশারা ৮ রানে আউট হন। তবে তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাভান রত্নায়েক ৯৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ৪৫ বলে ৬১ রান করেন কুশল এবং ২৮ বলে ৬০ রান করেন পাভান আউট হন।

এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করে গড়েন নতুন রেকর্ড। শেষ পর্যন্ত ২০ বলে ৫০ রান করে আউট হন তিনি। এছাড়া কামিন্দু মেন্ডিস ১৯ ও দুনিথ ভেল্লালাগে ৬ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৬ রানে আমির কলিম, ১ রানে জিতিন্দর সিং ও ৯ রানে হাম্মাদ মির্জা আউট হন।

এরপর ওয়াসিম আলীকে নিয়ে জুটি গড়ে দলের চাপ সামলে নেন মোহাম্মদ নাদিম। কিন্তু বড় ব্যবধানে হার এড়াতে পারেননি তিনি। ৫৬ বলে ৫৩ রান করেন নাদিম। এছাড়া ওয়াসিম ২৭, বিয়ানক ১, জিতেন শূন্য, নাদিম ২, সুফিয়ান ১, ফয়সাল ১ ও ওদেদ্রা ৪ রান করেন।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা ও মহেশ থিকসেনা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD