Logo

সাকিব-মাশরাফির বিরুদ্ধে খুনের মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৬
সাকিব-মাশরাফির বিরুদ্ধে খুনের মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই সরে গেছেন মাশরাফি বিন মুর্তাজা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা গেলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক এই সংসদ সদস্য। জুলাই অভ্যুত্থানের পর আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান-এর নামে একাধিক মামলা দায়ের হয়। একই প্রেক্ষাপটে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ও তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে কথা বলেছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন।

এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক বলেন, তারা ক্রিকেটার এবং যেন তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ তাদেরকে ইতোমধ্যেই এক প্রকার জবাব দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে। আর তাদের বিরুদ্ধে গণহত্যার যে মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই, তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ইশরাক বলেন, আপনারা তো জানেন বিসিবির কাউন্সিলর কেমন করে হয়, সেখানে জেলা প্রশাসক কাউন্সিলর নিয়োগ দেন। এটা মহাদুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্যমূলক করে নিজেদের সিন্ডিকেটকে বোর্ডে বসানোর চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না।

ইশরাক ফুল টাইম রাজনীতি কেতে চায় বলেন জানান, ‘আমিও তো একজন কাউন্সিলর। আমি কখনো বোর্ডে আসব না। আমার বোর্ডে আসার সময় নাই। আমি ফুলটাইম রাজনীতি করব। আমি চাই যারা ফুলটাইম ক্রীড়া সংগঠক, তারা আসুক। আমরা তাদের সাহায্য করবো।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD