Logo

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৯
আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই হারের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে রশিদ খান-এর দল। আর এই ফলেই সুপার এইটে জায়গা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

বিজ্ঞাপন

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের হারের পর কেবল নিউজিল্যান্ডই সর্বোচ্চ ৬ পয়েন্টে পৌঁছাতে পারে। ফলে নিজেদের শেষ ম্যাচে হারলেও প্রোটিয়াদের সুপার এইট নিশ্চিত। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউজিল্যান্ড। আফগানিস্তান ও আরব আমিরাতের পয়েন্ট ২ করে। তলানিতে রয়েছে কানাডা।

দিল্লিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে ৬৮ রান করেন সোয়াইব খান। আলিশান শারাফু যোগ করেন ৪০ রান। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ১০, সায়েদ হায়দার ১৩ ও হায়দার আলী ১৩ রান করেন। অন্যরা দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বিজ্ঞাপন

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় পায় আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৫৩ রান, ডারউইস রাসুলি যোগ করেন ৩৩। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই—মাত্র ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD