Logo

প্রধান নির্বাচকের দায়িত্বে আর থাকতে চান না লিপু

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৩
প্রধান নির্বাচকের দায়িত্বে আর থাকতে চান না লিপু
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তিনি আর এই পদে থাকতে আগ্রহী নন বলে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। চলতি মাসের ৫ তারিখ বিসিবিতে পাঠানো চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন লিপু।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, এ মাসেই তার দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবি তাকে আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে আগ্রহী ছিল। তবে পারিবারিক কারণ দেখিয়ে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজি হননি তিনি। প্রয়োজন হলে স্বল্পমেয়াদে বা জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন লিপু।

তিনি জানান, চলতি বছরে পারিবারিক প্রয়োজনে কয়েক সপ্তাহ দেশের বাইরে থাকতে হবে। দেশে ফিরে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে পারলেও আগামী বছরের শুরু থেকে ব্যক্তিগত ব্যস্ততা বেড়ে যাবে। এসব বিবেচনায় দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা সম্ভব নয় বলেই বোর্ডকে অবহিত করেছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD