Logo

আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি, মাথায় হাত অস্ট্রেলিয়ার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৬
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি, মাথায় হাত অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত

পাল্লেকেলেতে বৃষ্টির কবলে পড়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। আর তাতেই মাথায় হাত মাথায় হাত অস্ট্রেলিয়ার। এই ম্যাচের ফলের ওপরই যে বিশ্বকাপে টিকে থাকা নির্ভর করছে অজিদের!

বিজ্ঞাপন

বি-গ্রুপে টানা তিন জয়ে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে টানা দুই জয়ে ভালো অবস্থানে রয়েছে জিম্বাবুয়েও।

সবচেয়ে চাপে রয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। আজ জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়, তবে বিদায় নিশ্চিত হবে অজিদের। তবে আয়ারল্যান্ড জিতলে টিকে থাকবে অস্ট্রেলিয়ার আশা।

বিজ্ঞাপন

তার চেয়েও বড় দুশ্চিন্তা এখন বৃষ্টি নিয়ে। কেননা এই ম্যাচ পরিত্যক্ত হলে জিম্বাবুয়ে একটি পয়েন্ট পাবে। ৫ পয়েন্ট নিয়ে তারা নাম লেখাবে সুপার এইটে। অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও তখন ৪ পয়েন্টের বেশি হবে না। হয়ে যাবে বিদায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD