Logo

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৬
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত
ছবি: সংগৃহীত

চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার।

বিজ্ঞাপন

এবারের চুক্তিতে রাখা হয়নি ‘এ প্লাস’ ক্যাটাগরি। ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করে বেতন নির্ধারণ করা হয়েছে।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। আবার চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন। আগের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এ গ্রেড (মাসিক ৮ লাখ টাকা):

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

বি গ্রেড (মাসিক ৬ লাখ টাকা):

বিজ্ঞাপন

মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

সি গ্রেড (মাসিক ৪ লাখ টাকা):

সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

ডি গ্রেড (মাসিক ২ লাখ টাকা):

পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।

বিজ্ঞাপন

নতুন এই চুক্তির মাধ্যমে বছরজুড়ে জাতীয় দলের ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামো নির্ধারিত হলো।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD