Logo

মা হারালেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৭
মা হারালেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আজ (রোববার) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিসিবি জানায়, “মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। আমরা শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।”

৩১ বছর বয়সী মেহেদী বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন। ২০২১ সালে ওয়ানডে দলে অভিষেক ঘটে তার।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে ৭০টি ইনিংসে বল হাতে সমান ৬৮ উইকেট নিয়েছেন মেহেদী, ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। ব্যাটিংয়ে ৪৮ ইনিংসে ৪২৭ রান সংগ্রহ করেছেন, স্ট্রাইকরেট ১০১.১৮। ওয়ানডেতে ১১টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন এবং ১০ ইনিংসে ১২২ রান করেছেন তিনি।

মেহেদী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে পারেননি। তবে বিকল্পভাবে আয়োজিত টি-টোয়েন্টি কাপেও তিনি লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশের হয়ে খেলেছেন। তাঁর মায়ের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD