Logo

সেমিতে যেতে পারবে না ভারত, ভবিষ্যদ্বাণী আমিরের

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৪
সেমিতে যেতে পারবে না ভারত, ভবিষ্যদ্বাণী আমিরের
ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারত এই মুহূর্তে ঘরের মাঠে দারুণ খেলা উপহার দিচ্ছে। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির মনে করছেন, ভারতের সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা কম। তার মতে, এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ভারতের চেয়ে এগিয়ে আছে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রকে হারানোর পরও ভারতের ব্যাটিং অর্ডারে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা সুবিধা করতে পারেননি; সূর্যকুমার যাদব ছাড়া অন্য কেউ রান জমাতে পারেননি। অভিষেক শর্মার ফর্মও উদ্বেগের। আমির মনে করছেন, এই ব্যাটিং সমস্যা ভারতের সেমি ফাইনাল সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে।

টিভি শো ‘হারনা মানা হ্যায়’-এ আমির বলেন, "এটা আমার ব্যক্তিগত মতামত। বলছি না ভারত খারাপ দল। কিন্তু তাদের ব্যাটিং পারফরম্যান্স এবং দলীয় সমন্বয় দেখেই আমি এই বিশ্লেষণ করেছি। আমার মতে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আরও শক্তিশালী। এজন্য ভারতকে সেমিফাইনালে দেখিনি।"

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, "আপনারা আমার মতামত পছন্দ করবেন কিনা তা আলাদা কথা। আমি বলছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে, কারণ তারা পুরোপুরি প্রস্তুত দল। ভারত ফাইনালে খেলুক বা না খেলুক, আমার জন্য তা বড় বিষয় নয়।"

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD