Logo

নতুন মৌসুমে মেসির সামনে রেকর্ডের হাতছানি

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৩
নতুন মৌসুমে মেসির সামনে রেকর্ডের হাতছানি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে মেজর লিগ সকার (এমএলএস)। নতুন মৌসুম ঘিরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জন থেকে দলীয় সাফল্য—দুই ক্ষেত্রেই তার সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ।

বিজ্ঞাপন

বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি শিরোপা ধরে রাখার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে। তবে এবারের আসর আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন মৌসুমে মেসির সামনে রয়েছে একাধিক মাইলফলক। তিনি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিততে পারেন। পাশাপাশি তৃতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়ার সুযোগও রয়েছে। আর যদি মৌসুমে ৩৬ গোল করতে পারেন, তবে এমএলএস ইতিহাসে সবচেয়ে সফল আর্জেন্টাইন ফুটবলার হওয়ার কীর্তিও গড়বেন।

বিজ্ঞাপন

তবে চোটের কারণে উদ্বোধনী ম্যাচে তার খেলা অনিশ্চিত বলে জানা গেছে। ইন্টার মায়ামি দলে কিছু পরিবর্তন এসেছে। অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস ও ডিফেন্ডার জর্দি আলবা দল ছাড়ছেন। আরেক তারকা লুইস সুয়ারেজ এখনো সেরা ছন্দে ফিরতে পারেননি।

তবে প্রি-সিজনে তরুণ মিডফিল্ডার মাত্তেও সিলভেত্তি ও তেহলাহছকো সেহগোবিয়া নজর কাড়েন, যা দলকে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

এবার লিগে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। লস অ্যাঞ্জেলেস এফসি–তে যোগ দিয়েছেন সন হিউং মিন। অন্যদিকে মিনেসোটা ইউনাইটেড–এ নাম লিখিয়েছেন হামেস রদ্রিগেজ। ফলে এমএলএসে তারকাখচিত লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপকে সামনে রেখে এই মৌসুম মেসির জন্য প্রস্তুতির মঞ্চও বটে। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে বড় প্রশ্ন—ইন্টার মায়ামি কি দলগতভাবে শিরোপা ধরে রাখতে পারবে? নতুন মৌসুমের সবচেয়ে বড় কৌতূহল সেখানেই।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD