টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

সুপার এইটের প্রথম ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। রবিবার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ দুইয়ের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা, ফলে আগে ব্যাটিং করবে ইংল্যান্ড।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইটে উঠেছে। তারা অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও ওমানকে হারিয়ে নিজের অবস্থান দৃঢ় করেছে, যদিও শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে, ইংল্যান্ড ‘সি’ গ্রুপ থেকে ৩ জয় নিয়ে সুপার এইটে ওঠে। নেপাল, ইতালি এবং স্কটল্যান্ডের বিপক্ষে তারা জয় নিশ্চিত করলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে।
ইংল্যান্ড একাদশ
বিজ্ঞাপন
ফিল সল্ট, জশ বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, মাহিশ তীক্ষণা, দিলশান মাদুশাঙ্কা, দুশমন্থ চামিরা।
বিজ্ঞাপন








