বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞাপন
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়নে আগ্রহী না হওয়ার বিষয়টি আগেই বোর্ডকে জানিয়েছিলেন। এরপর বিসিবি নতুন প্রধান নির্বাচকের পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে।
অবশেষে রোববার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান।
দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞানের কারণে তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে হাবিবুল বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।








