Logo

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৪:৩০
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন
ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগের ম্যাচগুলোতে একপেশে দাপট দেখানো দুই দলই জয়ী হওয়ায় আজকের ম্যাচ নির্ধারণী হয়ে উঠেছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ফলে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একেবারেই অপরিবর্তিত একাদশে মাঠে নামিয়েছেন। ম্যাচটি শুরু হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার শামিল হোসেন এবং পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন অভিষিক্ত গাজি ঘোরি ও সাদ মাসুদ। এছাড়া একাদশে জায়গা পেয়েছেন আবরার আহমেদ।

বিজ্ঞাপন

আগের ম্যাচে মাত্র ১১৪ রানে গুটিয়ে বড় পরাজয় ভোগ করেছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মিরাজ আজ আত্মবিশ্বাসী। ২৬০ রানের লক্ষ্য ঘোষণা করে তিনি বলেছেন, “উইকেট ভালো অবস্থায় আছে। আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে প্রস্তুত। গত দুই ম্যাচে বোলিং ভালো হয়েছে, তবে আজ ভালো স্কোরের সম্ভাবনা আছে। টপ-অর্ডার ও মিডল-অর্ডার ব্যাটারদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমার মতে, ২৬০ রান একটি ভালো লক্ষ্য হবে।”

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD