মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে এমবাপের

কিলিয়ান এমবাপ এখনোই মাঠে ফিরছেন না। হাঁটুর পুরোনো চোটের কারণে ফরাসি স্ট্রাইকার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি। আজ রিয়াল মাদ্রিদ লা লিগায় এলচের সঙ্গে মুখোমুখি হলেও এমবাপকে পাওয়া যাবে না।
বিজ্ঞাপন
তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে কিছুটা প্রভাব ফেললেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচে তিনি একাদশে ফিরবেন বলে আশা করছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।
আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপের খেলা নিয়ে আলভারো বলেন, ‘প্রতিদিন এমবাপের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির ওপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করছি, ম্যানচেস্টার যাবে। আমরা আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে এবং রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ঘরের মাঠে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় সতর্ক স্প্যানিশ ক্লাবটি।
এমবাপের চোট শুধু রিয়ালকেই নয়, ফ্রান্সের জন্যও উদ্বেগের কারণ। বিশ্বের ফুটবলের মহাযুদ্ধ বিশ্বকাপ মাত্র তিন মাস দূরে, এবং গণমাধ্যমের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এমবাপ এই চোট নিয়েই বিশ্বকাপে অংশ নিতে পারেন।
বিজ্ঞাপন








