সিলেট টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তামিমের অভিষেক

পাকিস্তানের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আগে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
বিজ্ঞাপন
এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম টেস্টে খেলা সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ। এছাড়া এবাদত হোসেনের বদলে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
চোটের শঙ্কা থাকলেও একাদশে জায়গা ধরে রেখেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
বিজ্ঞাপন
অন্যদিকে পাকিস্তান দলে এসেছে তিনটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন বাবর আজম। তার সঙ্গে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার খুররম শেহজাদ এবং স্পিনার সাজিদ খান। তাদের জন্য জায়গা ছেড়েছেন ইমাম-উল-হক, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বিজ্ঞাপন
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।








