দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুলও, চাপে বাংলাদেশ

মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না মাহমুদুল হাসান জয়। দুই ইনিংসে তিনি করতে পেরেছিলেন মাত্র ১৩ রান। সেই হতাশার ধারাবাহিকতা বজায় থাকল পাকিস্তানের বিপক্ষে সিলেটে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও। শনিবার (১৬ মে) ম্যাচের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।
বিজ্ঞাপন
অন্যপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম শুরু থেকেই খেলছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে। দ্রুত রান তুললেও ইনিংস বড় করতে পারেননি তিনি। টাইমিংয়ে ভুল করে ক্যাচ তুলে দিয়ে ২৬ রানেই বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের ওপর ভরসা ছিল বাংলাদেশের। মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ব্যাটার শুরুটাও করেছিলেন সাবলীলভাবে। তবে খুররম শেহজাদের ভেতরে ঢোকা এক বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হয়ে ফেরেন ২২ রান করে।
বিজ্ঞাপন
শুরুর ধাক্কা সামাল দেওয়ার আগেই ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সিলেট টেস্টের শুরুটা তাই মোটেও স্বস্তিদায়ক হয়নি স্বাগতিকদের জন্য।








