ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

পাকিস্তানকে ঘরের মাঠে ঐতিহাসিকভাবে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় অগ্রগতি করেছে বাংলাদেশ। এই সাফল্যে ভারতের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
বিজ্ঞাপন
৪ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ হারের মাধ্যমে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। জয়ের শতাংশ হিসেবে টাইগারদের অবস্থান এখন ৫৮.৩৩। অন্যদিকে, ৯ টেস্টে ৪ জয়, ৪ হার ও ১ ড্র নিয়ে ভারতের পয়েন্ট ৫২ হলেও জয়ের শতাংশ ৪৮.১৫ হওয়ায় তারা নেমে গেছে ছয় নম্বরে।
টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়ে তাদের পয়েন্ট ৮৪ এবং জয়ের শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। এরপরই পাঁচ নম্বরে বাংলাদেশ।
বিজ্ঞাপন
পাকিস্তান বর্তমানে তালিকার আট নম্বরে অবস্থান করছে।








