Logo

জুনে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১৮:৩৪
জুনে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

আগামী জুন–জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সফরের শুরুতেই হবে একমাত্র টেস্ট ম্যাচ। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে সিরিজের প্রথম লড়াই। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে কুইন্স স্পোর্টস ক্লাবে। ১৫ জুলাই প্রথম টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।

বিজ্ঞাপন

স্থানীয় সময় অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। টি–টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

এর আগে ২০২৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ ব্যবধানে শেষ করেছিল বাংলাদেশ। ওই সিরিজের প্রথম ম্যাচ জিতে চার বছর পর টেস্ট ক্রিকেটে জয় পায় জিম্বাবুয়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD