সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব আল হাসান

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি চুক্তিতে জাফনা কিংসের দলে যুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে দলটি।
বিজ্ঞাপন
এলপিএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘গ্লোবাল টি-টোয়েন্টির মাস্টারমাইন্ড দলে যোগ দিলেন। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’
তারা আরও উল্লেখ করে, ‘যখন দলের দরকার স্থিতিশীলতা, তখন আসে রান; যখন প্রয়োজন উইকেট, তখন আসে ব্রেকথ্রু; আর চাপের মুহূর্তে আসে তার অভিজ্ঞতার দৃঢ়তা।’
বিজ্ঞাপন
সাকিবকে নিয়ে প্রশংসামূলক বার্তায় জাফনা কিংস জানায়, বিশ্বের অন্যতম সফল ও পরিপূর্ণ টি-টোয়েন্টি অলরাউন্ডারকে দলে যুক্ত করায় তাদের শক্তি আরও বেড়েছে।
এর আগে ২০২৩ সালে এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান।








