Logo

বগুড়ায় ঈদের নামাজ শেষে যা বললেন মুশফিক

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৮ মে, ২০২৬, ১২:৩২
বগুড়ায় ঈদের নামাজ শেষে যা বললেন মুশফিক
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকালে শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাহবুব হামিদ। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন দেশের এই জনপ্রিয় ক্রিকেটার।

বিজ্ঞাপন

ঈদের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, সবার প্রতি ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। সবাই পরিবারের সঙ্গে সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করবেন। পাশাপাশি সমাজের গরিব ও অসহায় মানুষের সঙ্গেও কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবেন।

এদিকে ছেলে মায়ানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করতে না পারায় কিছুটা আক্ষেপ প্রকাশ করেন মুশফিকের বাবা মাহবুব হামিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছেলের সঙ্গে ঈদ করতে সবসময়ই ভালো লাগে। ঈদ ছাড়া তো ওকে খুব একটা কাছে পাই না। তবে নাতিটা একটু অসুস্থ থাকায় মাঠে আসতে পারেনি। না হলে গতবারের মতো তিন প্রজন্ম একসঙ্গে ঈদের নামাজ আদায় করা যেত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD