Logo

শূন্য রানে তিন উইকেট, শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১১:৩১
শূন্য রানে তিন উইকেট, শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। কোনো রান যোগ হওয়ার আগেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে এই ধস নামে।

বিজ্ঞাপন

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ইনিংসের তৃতীয় বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। আগের ম্যাচেও তাসকিনের দুর্দান্ত সুইংয়ে আউট হয়েছিলেন এই ব্যাটার।

এরপর দ্বিতীয় ওভারে আক্রমণে এসে মোস্তাফিজুর রহমান দ্রুত জোড়া আঘাত হানেন। প্রথমে কুপার কনোলিকে লিটন দাসের ক্যাচে ফেরান তিনি। একই ওভারে ম্যাট রেনশকেও উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাঁহাতি এই পেসার।

বিজ্ঞাপন

ফলে কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে অস্ট্রেলিয়া। আউট হওয়া তিন ব্যাটারই রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন।

এর আগে টসে হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ম্যাচের দারুণ সূচনা করে টাইগাররা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD