Logo

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেতৃত্বে শান্ত

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুন, ২০২৬, ১১:৩০
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেতৃত্বে শান্ত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শুরু হয়েছে সকাল ১১টায়।

বিজ্ঞাপন

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়া নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে পেসার নাহিদ রানাকেও।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। মিরাজের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD