Logo

১৭ মিনিটেই দুই গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুন, ২০২৬, ২৩:৫২
১৭ মিনিটেই দুই গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

হাউস্টনের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে নেদারল্যান্ডস। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই ব্রায়ান ব্রব্বেইর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ডাচরা। প্রথমার্ধে ব্রায়ান ব্রব্বেইর জোড়া গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ডাচরা।

বিজ্ঞাপন

হাউস্টনের মাঠে খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। আক্রমণের সূচনা করেন ব্রব্বেই নিজেই। তার পাস থেকে তিজ্জানি রেইনডার্স বল বাড়িয়ে দেন বাম প্রান্তে থাকা কোডি গ্যাকপোর কাছে। গ্যাকপোর নিচু ক্রসে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে জালে বল পাঠান ব্রব্বেই।

গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন। ভিক্টর গিওকেরেস বক্সের ডান দিক থেকে জোরালো শট নিলেও ডাচ গোলরক্ষক বার্ট ফারব্রুগেন অসাধারণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

বিজ্ঞাপন

এরপর ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ডনিয়েল মালেনের পাস থেকে ডান প্রান্তে বল পান ডেনজেল ডামফ্রিস। তার প্রথম স্পর্শের নিচু ক্রসে স্লাইড করে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রব্বেই।

দুই গোলের লিড নেওয়ার পরও আক্রমণের ধার বজায় রাখে নেদারল্যান্ডস। অন্যদিকে সুইডেন কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ডাচরা।

প্রথম ৪৫ মিনিটে বল দখল ও আক্রমণ—দুই ক্ষেত্রেই আধিপত্য ছিল নেদারল্যান্ডসের। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রাখতে পারলে জয় পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD