Logo

মুমিনুল-শান্তর জুটি ভাঙতেই ধস, ১৪০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৮:২৮
মুমিনুল-শান্তর জুটি ভাঙতেই ধস, ১৪০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দারুণ জুটিতে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পরই ব্যাটিং লাইনআপে ভয়াবহ ধস নামে। শেষ পর্যন্ত মাত্র ২৭ রান যোগ করতেই শেষ আটটি উইকেট হারিয়ে ১৪০ রানেই অলআউট হয় সফরকারীরা।

বিজ্ঞাপন

হারারে টেস্টের প্রথম ইনিংসে ৪৭ ওভার ২ বল ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে।

শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।

বিজ্ঞাপন

তবে জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। এই সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।

এরপর সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু ২০ রান করে বিদায় নেন সাদমান। পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেন মুমিনুল।

বিজ্ঞাপন

তবে ব্যক্তিগত ৬০ রানে মুমিনুল আউট হওয়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। ৭৩ বলে ১৯ রান করে শান্তও ফিরে গেলে ব্যাটিং ধস আর সামাল দিতে পারেনি বাংলাদেশ।

৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্তও। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যর্থ হয়েছেন। তাতে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD