Logo

কেপ ভার্দের দারুণ প্রত্যাবর্তন, আবারও লিড ধরে রাখতে পারল না আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ০৬:২৯
কেপ ভার্দের দারুণ প্রত্যাবর্তন, আবারও লিড ধরে রাখতে পারল না আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শেষ ষোলোর লড়াই জমে উঠেছে নাটকীয়তায়। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের শুরুতেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা, তবে সেই ব্যবধানও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১০৩তম মিনিটে গোল করে ২-২ সমতা ফেরায় কেপ ভার্দে।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ে ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে দেরয় দুয়ার্তের সমতাসূচক গোলে ম্যাচে ফিরে আসে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। ফলে শেষ ষোলোর এই লড়াইয়ের নিষ্পত্তির জন্য খেলতে হয় অতিরিক্ত সময়।

অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে আবারও লিড নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ডান প্রান্ত থেকে নাহুয়েল মোলিনার পাঠানো বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন কেপ ভার্দের ডিফেন্ডার পিকো লোপেজ। সেই ভুলের পর পাওয়া কর্নার থেকেই সুযোগ কাজে লাগায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

কর্নার থেকে উঠে আসা সেন্টারব্যাক লিসান্দ্রো মার্টিনেজ বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে পান। তার গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে যায় এবং ম্যাচে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ম্যাচজুড়ে লড়াকু ফুটবল খেলা দলটি ১০৩তম মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও সমতা ফিরিয়ে আনে। ফলে অতিরিক্ত সময়েও দুই দলের লড়াই নতুন করে উত্তেজনা ছড়ায়।

বিজ্ঞাপন

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলো পেরিয়ে পরবর্তী পর্বে মুখোমুখি হবে মিসরের, যারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD