Logo

মেসিকে হতাশ করে ভোজিনহার বীরত্ব, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ০৬:১১
মেসিকে হতাশ করে ভোজিনহার বীরত্ব, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় ম্যাচ শেষ হওয়ায় শেষ ষোলোর এই লড়াই গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

ম্যাচজুড়ে কেপ ভার্দের গোলরক্ষক দোসিমার দিয়াস ভোজিনহা ছিলেন দলের অন্যতম ভরসা। বিশেষ করে লিওনেল মেসির একাধিক আক্রমণ রুখে দিয়ে তিনি নজর কাড়েন। আর্জেন্টাইন অধিনায়কের দুটি ফ্রি-কিক এবং একটি সরাসরি শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন এই গোলরক্ষক।

ভোজিনহার ধারাবাহিক সেভে নির্ধারিত সময়ের মধ্যে জয়সূচক গোল পায়নি আর্জেন্টিনা। ফলে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তির জন্য দুই দলকে খেলতে হচ্ছে অতিরিক্ত সময়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD