লিসান্দ্রোর গোলে ৯১ মিনিটে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত
ম্যাচের ২৮তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে ৫৯ মিনিটে সমতায় ফেরে কেপ ভার্দে। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দলই গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ৯০ মিনিট, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
বিজ্ঞাপন
অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৯১তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে লিড এনে দেন। তার এই গোলে শেষ ষোলোর লড়াইয়ে আবারও সুবিধাজনক অবস্থানে চলে যায় আর্জেন্টিনা।
জেবি/জেএইচআর








