টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারী দল। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
টসে জয়ের পর বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, আগের ম্যাচে বোলাররা, বিশেষ করে পেসাররা দারুণ ছন্দে ছিলেন। শুরুতেই প্রতিপক্ষের কয়েকটি উইকেট তুলে নিতে সক্ষম হওয়ায় সেই পরিকল্পনাই আবার বাস্তবায়ন করতে চান তারা। তাই আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, টপ অর্ডারে ভালো জুটি গড়া প্রয়োজন। দীর্ঘদিন পর খেলতে নামায় এমন সমস্যা হতে পারে, তবে দল বিশ্বাস করে দ্রুতই উন্নতি করতে পারবে।
সিরিজ হার এড়াতে বাংলাদেশকে এই ম্যাচ জিততেই হবে। যদিও প্রথম ওয়ানডেতে খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জয়ের খোঁজে মিরাজের দল। যদিও জিম্বাবুয়ের মাটিতে ২০২২ সালে খেলা সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয় ম্যাচে ব্যাটার হিসেবে একাদশে আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন। ইনজুরির কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস।
বোলিং আক্রমণে দায়িত্ব পালন করবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন। পেস ও স্পিনের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।
বিজ্ঞাপন








