ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, অনুশীলনে নেই মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। তবে দলের অধিনায়ক লিওনেল মেসিকে এদিন অনুশীলনে দেখা যায়নি। কোয়ার্টার ফাইনালে রবিবার সুইজারল্যান্ডকে হারানোর পর সোমবারই কানসাসে অনুশীলনে ফেরে আর্জেন্টিনা। স্থানীয় সময় সন্ধ্যার পরও তীব্র রোদের মধ্যেই অনুশীলন চলে।
বিজ্ঞাপন
দলের কোচ লিওনেল স্কালোনি এদিন মেসিকে মাঠে আনেননি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ছাড়া কোয়ার্টার ফাইনালের শুরুর একাদশের অন্য কোনো খেলোয়াড়ও অনুশীলনে অংশ নেননি। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
অন্যদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্তিনেজসহ বাকি ফুটবলাররা নিয়মিত অনুশীলনে অংশ নেন। তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে অনুশীলন করেন। তবে গণমাধ্যমকর্মীদের মাত্র ১৫ মিনিট অনুশীলন দেখার সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সেমিফাইনাল নিশ্চিত করার পরদিন দলের পরিবেশ ছিল বেশ স্বস্তিদায়ক। সাধারণত অনুশীলনের আগে এক বা দুইজন ফুটবলারকে সংবাদমাধ্যমের মুখোমুখি করা হলেও এবার কাউকে পাঠানো হয়নি। আর্জেন্টাইন সাংবাদিকদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।
আগামী ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। এর আগে কানসাসে একটি ক্লোজড-ডোর অনুশীলন শেষে আটলান্টার উদ্দেশে রওনা দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।








