এবার সেভেন আপ লিখে সার্চ করলেই গুগলে আসছে ব্রাজিলের নাম

বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে যেকোনো তথ্য জানতে মানুষের সবচেয়ে বেশি ভরসার জায়গা গুগল। তবে অনেক সময় এমন কিছু অনুসন্ধান ফলাফল দেখা যায়, যা ব্যবহারকারীদের বিস্মিত করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
অনেক ব্যবহারকারীর দাবি, গুগলে বাংলায় ‘সেভেন আপ খাওয়া দল’ লিখে খুঁজলে কিংবাইংরেজিতে ‘সেভেন আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে শীর্ষ ফলাফলে দেখা যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের নাম।
প্রথম দেখায় বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের বহুল আলোচিত একটি ম্যাচ, দীর্ঘদিনের অনলাইন ট্রল সংস্কৃতি এবং গুগলের অনুসন্ধান ব্যবস্থার স্বাভাবিক কার্যপ্রণালি।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল থেকে। সে আসরের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির বিপক্ষে ৭–১ গোলের বড় ব্যবধানে হেরে যায়। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই ম্যাচটি আজও বিশ্বজুড়ে আলোচনায় থাকে এবং ব্রাজিল সমর্থকদের কাছে এটি অত্যন্ত বেদনাদায়ক একটি স্মৃতি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সেই ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে নিয়ে নানা ধরনের ট্রল ছড়িয়ে পড়ে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ফুটবল সমর্থকদের একাংশ, বিশেষত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে, ব্রাজিলের সাত গোল হজম করার ঘটনাকে কোমল পানীয় সেভেন আপের নামের সঙ্গে মিলিয়ে অসংখ্য মিম, ব্যঙ্গাত্মক পোস্ট এবং কনটেন্ট তৈরি করা হয়।
সময়ের সঙ্গে সঙ্গে ‘৭ আপ’ শব্দটি ব্রাজিলকে উদ্দেশ্য করে ব্যবহৃত একটি জনপ্রিয় অনলাইন ট্রলে পরিণত হয়।
বিজ্ঞাপন
অনেকেই মনে করেন, গুগল ইচ্ছাকৃতভাবে এমন ফলাফল দেখাচ্ছে। বাস্তবে বিষয়টি ভিন্ন। গুগলের সার্চ ইঞ্জিন কোনো ব্যক্তি বা দলকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে ফলাফল দেখায় না। বরং এটি ব্যবহারকারীদের সার্চ প্রবণতা, ওয়েবসাইটের তথ্য, সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল ব্যবহৃত শব্দ এবং বিভিন্ন অনলাইন কনটেন্টের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে সার্চ রেজাল্ট নির্ধারণ করে।
দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক ব্যবহারকারী ‘৭ আপ খাওয়া দল’ বা এ ধরনের শব্দগুচ্ছ সার্চ করেছেন এবং ইন্টারনেটে এসব শব্দের সঙ্গে ব্রাজিলের নাম ব্যাপকভাবে যুক্ত হয়েছে। ফলে গুগলের অ্যালগরিদম এই সম্পর্ককে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করে এবং অনেক ক্ষেত্রে সার্চের শীর্ষ ফলাফলে ব্রাজিল জাতীয় ফুটবল দলের নাম দেখায়।
প্রযুক্তিবিদদের মতে, এটি কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নয় এবং গুগলের নিজস্ব মতামতও নয়। বরং এটি দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের তৈরি বিপুল পরিমাণ অনলাইন তথ্য, ট্রল সংস্কৃতি এবং অনুসন্ধান আচরণের প্রতিফলন মাত্র। ভবিষ্যতে মানুষের অনুসন্ধানের ধরণ কিংবা ইন্টারনেটে থাকা তথ্যের পরিবর্তন হলে এই ফলাফলও বদলে যেতে পারে।
বিজ্ঞাপন
অর্থাৎ, গুগলে ‘৭ আপ খাওয়া দল’ লিখে ব্রাজিলের নাম দেখানো মূলত দীর্ঘদিনের ইন্টারনেট সংস্কৃতি, ভাইরাল ট্রল এবং সার্চ অ্যালগরিদমের সমন্বিত প্রভাবের ফল।








