Logo

শুরু হলো আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ০১:২২
শুরু হলো আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচজয়ী দল আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনাল।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। তবে ফাইনালে ওঠার পথে তাদের সবচেয়ে বড় বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দলের প্রাণভোমরা লিওনেল মেসি।

অন্যদিকে, অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইংল্যান্ড সর্বশেষ এবং একমাত্র বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে নিজেদের মাটিতে। এরপর আর কোনোবারই ফাইনালে ওঠা হয়নি থ্রি লায়ন্সদের। তাই প্রায় ছয় দশকের অপেক্ষা ঘুচিয়ে আবারও শিরোপার লড়াইয়ে ফেরার সুযোগ তাদের সামনে।

অন্যদিকে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়া। এবারের আসরেও দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি। ফলে তাকে আটকে রাখাই ইংল্যান্ডের রক্ষণভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রাত ১টায় রেফারির প্রথম বাঁশির সঙ্গে ম্যাচটি শুরু হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা—মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপের ফাইনালে উঠবে, নাকি ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ড ফিরবে শিরোপা নির্ধারণী মঞ্চে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD