Logo

বাংলাদেশের সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান কোচ স্কালোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ জুলাই, ২০২৬, ১৫:৪৩
বাংলাদেশের সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান কোচ স্কালোনি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যে ভালোবাসা ও সমর্থন তারা পান, তার প্রতিদান হিসেবে সমর্থকদের একটি সুখকর স্মৃতি উপহার দিতে চান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই এবং দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্কালোনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে এক বাংলাদেশি সাংবাদিক বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের প্রসঙ্গ তুললে তিনি এ মন্তব্য করেন।

স্কালোনি বলেন, “বাংলাদেশ থেকে আর্জেন্টিনার প্রতি যে অসাধারণ সমর্থন আসে, তা আমাদের সত্যিই বিস্মিত করে। এত দূরের একটি দেশের মানুষ আমাদের জার্সি পরে দলকে সমর্থন করেন, এটি খুবই সুন্দর একটি বিষয়। আশা করি আগামীকালের ম্যাচে আমরা তাদের ভালো কিছু উপহার দিতে পারব।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি বাংলাদেশের সমর্থন বহু বছরের হলেও ২০২২ কাতার বিশ্বকাপের সময় তা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময়ও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন স্কালোনি।

এবারের বিশ্বকাপেও বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে আর্জেন্টিনা শিবিরে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের ফুটবলার ব্রুনো গিমারেসও সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কথা উল্লেখ করেছেন।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও দেশটির কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ ও সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশ্বকাপের প্রতিটি আসরেই আর্জেন্টিনা-ব্রাজিলকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা আলাদা মাত্রা যোগ করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD