Logo

দ্বিতীয় ম্যাচে রিশাদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৬, ২০:২০
দ্বিতীয় ম্যাচে রিশাদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে দুই ম্যাচ শেষে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

টস হেরে আগে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তানজিদ হাসানের দুর্দান্ত জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিং দলকে বড় সংগ্রহ এনে দেয়। তিনি মাত্র ১০ বলে ৩১ রান করেন, যেখানে টানা চার বলে চারটি ছক্কা ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে জিম্বাবুয়ে। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে স্বাগতিকরা। ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।

বিজ্ঞাপন

রিশাদের সঙ্গে বল হাতে সমানতালে অবদান রাখেন শেখ মাহদি। তিনি ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। দুই স্পিনারের দাপটে জিম্বাবুয়ে ১৫২ রানে অলআউট হয়ে যায় এবং বাংলাদেশ ৩৪ রানের জয় তুলে নেয়।

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD