Logo

টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশনে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ২০:২০
টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশনে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবার ফাইনালে নামছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মহারণ।

বিজ্ঞাপন

ফাইনালের আগে সবচেয়ে বড় আলোচনা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুর একাদশ নিয়ে। দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সম্ভাব্য একাদশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও স্কালোনি তার প্রথম একাদশ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পারফরম্যান্স এবং দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুটি পজিশনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রক্ষণভাগের ডান পাশে নাহুয়েল মলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল—এ নিয়েই মূল দ্বিধায় রয়েছেন স্কালোনি। পুরো বিশ্বকাপে মলিনাই নিয়মিত খেললেও ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। বিপরীতে বদলি হিসেবে নেমে দারুণ খেলেছেন রিভার প্লেটের ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। ফলে ফাইনালের একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি বলে ধারণা করা হচ্ছে।

মাঝমাঠের ডান প্রান্তেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সেমিফাইনালে হুলিয়ানো সিমিওনে শুরু থেকে খেলায় রদ্রিগো ডি পলকে বেঞ্চে থাকতে হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন ডি পল। বড় ম্যাচে তার অভিজ্ঞতা ও কার্যকারিতার কারণে ফাইনালে শুরুর একাদশে ফেরার সম্ভাবনাই বেশি।

এদিকে শেষ অনুশীলনে জিওভানি লো সেলসোকে মূল গ্রুপের সঙ্গে দেখা গেলেও তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন হিসেবে তাকে ব্যবহার করতে পারেন স্কালোনি।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল/হুলিয়ানো সিমিওনে, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD