Logo

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তি স্পেন শিবিরে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১৪:২৯
ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তি স্পেন শিবিরে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির খবর পেয়েছে স্পেন। দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল পুরোপুরি সুস্থ এবং শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বিজ্ঞাপন

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নেওয়ার লড়াইয়ে পায়ে আঘাত পান ইয়ামাল। চোট পেলেও পুরো ম্যাচ খেলেছিলেন এই তরুণ ফরোয়ার্ড। তবে ফাইনালের আগে দলের অনুশীলনে অংশ না নেওয়ায় তাকে নিয়ে সমর্থকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই উদ্বেগ দূর করেছেন স্পেনের কোচ।

ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল এখন সম্পূর্ণ সুস্থ এবং আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে তার কোনো ধরনের শারীরিক সমস্যা নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই বেশ অস্বস্তিবোধ করছিল সে। তারপরও পুরো ম্যাচ খেলেছে ইয়ামাল। ম্যাচ শেষে বিশ্রামে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক আছে।’

ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন করেছেন বলে জানান দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘ফাইনালের দু’দিন আগে দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। আজ (গতকাল) দলের সবাই এক সঙ্গে অনুশীলন করেছে। আগামীকাল (আজ) শেষ অনুশীলন পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

এদিকে পেশিতে টান লাগার কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল স্পেনের রাইটব্যাক পেদ্রো পোরোকে। ইয়ামালের মতো তিনিও কয়েকটি অনুশীলন সেশনে অংশ নেননি। তবে ফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এই ডিফেন্ডারও। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনকে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে দেখা যাবে।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দুই ফুটবল পরাশক্তির এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD