আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, শুরু থেকেই থাকছেন মেসি

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানো দলের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসি বরাবরের মতোই শুরু থেকেই একাদশে আছেন।
বিজ্ঞাপন
রাইট-ব্যাক পজিশনে পরিবর্তন এনে নাহুয়েল মলিনার জায়গায় সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্তিয়েল। ইংল্যান্ডের বিপক্ষে মলিনা প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় এবং সেই দিক দিয়েই গোল হজম করায় এই সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করায় ফাইনালের মূল একাদশে জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের এই ডিফেন্ডার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মিডফিল্ডেও একটি পরিবর্তন এসেছে। সেমিফাইনালে শুরুর একাদশে না থাকা রদ্রিগো দে পল এবার ফিরেছেন মূল দলে। তার জায়গা ছাড়তে হয়েছে জিউলিয়ানো সিমিওনেকে।
আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে। পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন নিকোলাস গঞ্জালেজ, যিনি ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে কয়েকটি ভালো আক্রমণ তৈরি করে নজর কাড়েন।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার শুরুর একাদশ: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ। ফরোয়ার্ড: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।








