Logo

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তায় কীসের ইঙ্গিত দিলেন মেসি?

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ২১:৪০
বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তায় কীসের ইঙ্গিত দিলেন মেসি?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দলের ঐক্য, দীর্ঘ পথচলা ও অর্জনের কথা তুলে ধরা সেই বার্তায় ভবিষ্যৎ নিয়ে সূক্ষ্ম ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেক সমর্থক।

বিজ্ঞাপন

ফাইনালের আগে প্রকাশিত ছবিতে আর্জেন্টিনা দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদের একসঙ্গে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভকামনা ও মন্তব্যে ভরে ওঠে মেসির ইনস্টাগ্রাম।

ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, “একটা পরিবার। গত কয়েক বছরে শুধু কয়েকটি শিরোপা জিতিনি, পুরো যাত্রাটাই ছিল অসাধারণ। এই দলের সঙ্গে প্রতিদিনের পথচলা, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় কাটিয়ে ওঠা—সবকিছুই উপভোগ করেছি। আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলকে পরিবারের মতো ধরে রাখতে যারা প্রতিদিন কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ।”

বার্তার শেষ অংশে তিনি বলেন, “রোববার যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি গল্প লিখে ফেলেছে, যা কখনো ভোলা যাবে না। এই গল্প কেউ মুছে ফেলতে পারবে না।” এই বক্তব্য ঘিরেই সমর্থকদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে মেসি আরও লেখেন, “চলো আর্জেন্টিনা। আমরা ইতোমধ্যেই বিশেষ কিছু অর্জন করেছি। সেমিফাইনালে জাতীয় সংগীত বাজানোর মুহূর্ত থেকেই আমরা সেটা অনুভব করেছিলাম। জানি, সমর্থকেরা সেই ম্যাচটি জিততে কতটা মুখিয়ে ছিল। ইংল্যান্ডকে হারিয়ে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ওঠার গুরুত্ব ছিল অনেক বড়।”

আর্জেন্টিনার মানুষের উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন তিনি। মেসি জানান, তার মা ও পরিবারের সদস্যরা দেশের মানুষের উদযাপনের ছবি পাঠিয়েছেন। সেই আনন্দের অংশ হতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, বিশ্বকাপের জন্য তারা এক বছর ধরে কঠোর প্রস্তুতি নিয়েছেন এবং শারীরিকভাবে সেরা অবস্থায় পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন তিনি এই মুহূর্ত উপভোগ করতে চান।

মেসি আরও বলেন, *“গত বিশ্বকাপ কিংবা অন্য কোনো শিরোপার কথা বলছি না। এই দল সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা কারও কাছে ঋণী নই। নিজেদের ফুটবল আর দৃঢ় সংকল্প নিয়েই মাঠে নেমেছি। সেই পথ ধরেই আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD