বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি লামিনে ইয়ামালের

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। অভিষেক আসরেই স্পেনের অন্যতম ভরসা হিসেবে বিবেচিত এই ফুটবলার ভক্তদের জন্য দিয়েছেন একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি।
বিজ্ঞাপন
১৮ বছর বয়সী ইয়ামাল জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপের শিরোপা জেতে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। একই সঙ্গে উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, ‘বিশ্বকাপ জিততে পারলে আমি তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। পাশাপাশি ১০০টি বিটস হেডফোন উপহার দেব।’
বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি প্রথম বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক বড় আসরের অভিজ্ঞতা তার নতুন নয়। ২০২৪ সালের ইউরো জয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, প্রথম ম্যাচের চাপ সামলানো থেকে অনেক কিছু শিখেছেন।
বিজ্ঞাপন
ইয়ামালের ভাষায়, ‘বড় টুর্নামেন্টের শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। তবে প্রথম ম্যাচ ভালো না গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট দীর্ঘ হয়, তাই ধৈর্য ধরে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হয়।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন স্প্যানিশ এই তরুণ। তিনি জানান, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তারই হাতে উঠবে। তবে পরে উপলব্ধি করেছেন, উসমান দেম্বেলের জয়ই ছিল যথাযথ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘তখন ব্যালন ডি’অর জেতার মতো সময় আমার আসেনি। আমি তখনও অনেক ছোট ছিলাম। হয়তো সেই পুরস্কারের প্রকৃত গুরুত্বও পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না।’
দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল আরও বলেন, ‘তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়ে মানসিকভাবে পাশে ছিলেন। আমার উন্নতিতে তার অবদান অনেক।’
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হবে স্পেন। এরপর মূল আসরের গ্রুপ এইচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।








