আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন ম্যাচ ঘিরে তীব্র উত্তেজনার মধ্যেই রাজধানী বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বকাপ ফাইনাল চলাকালে ঘটে যাওয়া এ ঘটনাগুলো দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা এসএএমই দুই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে স্থানীয় ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুতর অসুস্থ আরও একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই ব্যক্তির বয়স ছিল যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর। সরকারি নথি অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাসা থেকে জরুরি সহায়তার জন্য ফোন আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হৃদযন্ত্র সচল রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সিপিআর প্রয়োগ করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দ্বিতীয় ভুক্তভোগী ৮৮ বছর বয়সী এক বৃদ্ধ বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে একই রকম উপসর্গে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁকে সিপিআর দেওয়ার পর ডুরান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালীন বিকেল ৬টা ২২ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয় ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে। বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আসা ওই বৃদ্ধ বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে লাখো মানুষের জমায়েত ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে গেছে। গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, ওবেলিস্কের জমায়েতে অতিরিক্ত মদ্যপান, মারামারি এবং ওপর থেকে পড়ে গিয়ে অনেকের মুখমণ্ডল ও নাক কেটে যাওয়াসহ অসংখ্য মানুষ কমবেশি আঘাত পেয়েছেন।
বিজ্ঞাপন








