Logo

২০-এর আগেই বিশ্বচ্যাম্পিয়ন, ফিফার তালিকায় ইয়ামাল-কুবার্সি

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ আগস্ট, ২০২৬, ১৫:৩৪
২০-এর আগেই বিশ্বচ্যাম্পিয়ন, ফিফার তালিকায় ইয়ামাল-কুবার্সি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপজয়ী হওয়ার কীর্তি গড়েছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ফুটবল ইতিহাসে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপ জেতা খেলোয়াড়দের তালিকায় এবার জায়গা করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়নদের তালিকা হালনাগাদ করেছে ফিফা। সেখানে স্পেনের দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সিও স্থান পেয়েছেন। ইয়ামাল ব্রাজিলের কুতিনিয়োর সঙ্গে সমান বয়সে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন। অন্যদিকে কুবার্সির অবস্থান সপ্তম।

তালিকার শীর্ষ দুই স্থান অবশ্য এখনো ব্রাজিলের দুই কিংবদন্তির দখলে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ব্রাজিলের কিংবদন্তি পেলের। ১৯৫৮ সালে ব্রাজিল বিশ্বকাপ জেতার সময় তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। দ্বিতীয় অবস্থানে থাকা রোনালদো নাজারিও ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ের সময় ১৭ বছর ২৯৮ দিনের ছিলেন।

সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পেলে। মাত্র ১৭ বছর বয়সে ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ৫-২ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। সেই পারফরম্যান্সের পরই বিশ্ব ফুটবলে পেলের তারকা হয়ে ওঠা আরও দৃঢ় হয়। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ডও রয়েছে তার দখলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তালিকার চতুর্থ স্থানে থাকা কুতিনিয়োও ইয়ামালের সমান বয়সে বিশ্বকাপ জিতেছিলেন। দুজনেরই শিরোপা জয়ের সময় বয়স ছিল ১৯ বছর ৬ দিন। ফলে কুতিনিয়োর পাশে নতুন করে জায়গা করে নিয়েছেন ইয়ামাল।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কো আন্তোনিও। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৩৫ দিন। ১৯ বছর ১৭৮ দিন বয়সে শিরোপা জিতে সপ্তম স্থানে আছেন পাউ কুবার্সি। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের সময় ১৯ বছর ২০৭ দিনের ছিলেন, ফলে তার অবস্থান অষ্টম।

বিজ্ঞাপন

বিশ্বকাপের কম বয়সী চ্যাম্পিয়নদের তালিকায় আরও রয়েছে ফুটবল ইতিহাসের বেশ কয়েকজন তারকা। ইতালির হয়ে ১৯৮২ বিশ্বকাপ জেতা জিউসেপ্পে বারগোমি ১৮ বছর ১৭৪ দিন বয়সে শিরোপা জিতে তৃতীয় স্থানে রয়েছেন। ১৯ বছর ৩০৯ দিন বয়সে বিশ্বকাপজয়ী মাজ্জোলা রয়েছেন নবম অবস্থানে।

ব্রাজিলের আধিপত্যও রয়েছে এই তালিকায়। কাকা, ক্লোদোয়ালদো ও এদু যথাক্রমে ১২তম, ১৫তম ও ১৮তম স্থানে রয়েছেন। সবচেয়ে কম বয়সী ২০ বিশ্বকাপজয়ীর তালিকায় ব্রাজিলের মোট আটজন ফুটবলার জায়গা করে নিয়েছেন।

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ীদের তালিকা

বিজ্ঞাপন

১. পেলে — ১৭ বছর ২৪৯ দিন

২. রোনালদো — ১৭ বছর ২৯৮ দিন

৩. জিউসেপ্পে বারগোমি — ১৮ বছর ১৭৪ দিন

বিজ্ঞাপন

৪. কুতিনিয়ো — ১৯ বছর ৬ দিন

৪. লামিনে ইয়ামাল — ১৯ বছর ৬ দিন

৬. মার্কো আন্তোনিও — ১৯ বছর ১৩৫ দিন

বিজ্ঞাপন

৭. পাউ কুবার্সি — ১৯ বছর ১৭৮ দিন

৮. কিলিয়ান এমবাপ্পে — ১৯ বছর ২০৭ দিন

৯. মাজ্জোলা — ১৯ বছর ৩০৯ দিন

বিজ্ঞাপন

১০. রুবেন মোরান — ১৯ বছর ৩৪৪ দিন

১১. ফেলিচে বোরেল — ২০ বছর ৬৬ দিন

১২. কাকা — ২০ বছর ৬৯ দিন

বিজ্ঞাপন

১৩. ম্যাথিয়াস গিন্টার — ২০ বছর ১৭৫ দিন

১৪. লুইস ইসলাস — ২০ বছর ১৮৯ দিন

১৫. ক্লোদোয়ালদো — ২০ বছর ২৬৮ দিন

বিজ্ঞাপন

১৬. দাভিদ ত্রেজেগে — ২০ বছর ২৭০ দিন

১৭. জুলিয়ান ড্রাক্সলার — ২০ বছর ২৯৬ দিন

১৮. এদু — ২০ বছর ৩১৯ দিন

১৯. থিয়েরি অঁরি — ২০ বছর ৩২৯ দিন

২০. উলি বিসিঙ্গার — ২০ বছর ৩৩২ দিন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD