Logo

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ আগস্ট, ২০২৬, ১৮:১৭
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে লড়াইকে মোটেও সহজ মনে করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য ও দলের কয়েকজন অপরিচিত ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশও নিশ্চিত করেছেন কামিন্স। দলে জায়গা পেয়েছেন জশ ইংলিস। বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। দীর্ঘ বিরতির পর নাথান লায়নের ফেরাকেও স্বাগত জানিয়েছেন অজি অধিনায়ক।

বাংলাদেশকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, কোনো টেস্ট ম্যাচকেই তিনি সহজ মনে করেন না। বাংলাদেশের বিপক্ষেও কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কামিন্সের মতে, দুই দলের কিছু ক্রিকেটার একে অপরের বিপক্ষে খুব বেশি খেলেননি। ফলে ম্যাচের আগে কিছুটা অজানা বিষয় থাকবে। তবে গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কিছু বড় জয় পেয়েছে এবং তাদের দলে প্রতিভাবান ক্রিকেটারও রয়েছেন। তাই অস্ট্রেলিয়াকে প্রস্তুত হয়েই মাঠে নামতে হবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের বর্তমান দল নিয়ে এখনই চূড়ান্ত মূল্যায়নে যেতে চাননি কামিন্স। তার মতে, কয়েক সপ্তাহ পর এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে। তবে আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে প্রতিপক্ষের দলে থাকা বড় মাপের খেলোয়াড়দের কারণে কিছুটা চাপ বা নার্ভাসনেস কাজ করতেই পারে বলে মন্তব্য করেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্টের পর পেরিয়ে গেছে দুই দশকেরও বেশি সময়। ফলে এবারের সিরিজ দুই দলের জন্যই বিশেষ গুরুত্ব বহন করছে। অন্যদিকে ডারউইনেও দীর্ঘ ২১ বছর পর ফিরছে টেস্ট ক্রিকেট। তাই স্থানীয় কন্ডিশন নিয়েও আলোচনা চলছে।

বিজ্ঞাপন

ডারউইনের মারারা স্টেডিয়ামের উইকেট নিয়ে কামিন্সের ধারণা, এটি শক্ত এবং ব্যাটিংয়ের জন্য সহায়ক হতে পারে। গত বছর সেখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সেবার উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, পাশাপাশি পেস ও বাউন্সও ছিল।

তবে এবারের ম্যাচে উইকেট ঠিক কেমন আচরণ করবে, তা নিয়ে এখনো নিশ্চিত নন কামিন্স। তার চোখে উইকেটটি দেখতে ভালো এবং বেশ শক্ত মনে হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD